বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘নির্বাচনী প্রতীক বিক্রির চেষ্টা’ ভোটার বিভ্রান্ত হবেন না —প্রার্থীর আহ্বান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র জ্যাম ভোগান্তিতে কর্মজীবী মানুষ ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই!

কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে? সমাধানে যে কাজগুলি করবেন!– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২১৫ সময় দেখুন
কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে? সমাধানে যে কাজগুলি করবেন!– News18 Bangla


অতিমারী পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে চলছে ওয়ার্ক ফ্রম হোম। পাশাপাশি পড়ুয়াদের পড়াশোনাও এখন অনলাইন নির্ভর হয়ে পড়েছে। তাই ল্যাপটপ বা ডেস্কটপ এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। কিন্তু তাতেও সমস্যায় পড়তে হচ্ছে অনেককে। কাজের সময় হয় কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে অথবা স্লো (Slow Computer Problem) হয়ে যাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি কী ভাবে? মাত্র তিনটি ছোটো নিয়ম, যা মেনে চললেই কম্পিউটার দৌড়াবে। স্লো হওয়ার ভয় নেই বা কাজ করতে করতে বন্ধও হয়ে যাবে না। কী সেই তিনটি নিয়ম?

১) ডেটা ব্যাকআপ-

পৃথিবীতে যত দামি ল্যাপটপ হোক না কেন যত দিন যাবে তত স্লো হতে থাকবে। অথবা ক্রাশ করবে। এর অন্যতম প্রধান কারণ ডেটা স্টোর। কম্পিউটারে যত দিন যাবে তত ডেটা স্টোর হতে থাকবে। ফলে কম্পিউটারের তথ্য ধরে রাখার স্থান ছোটো হতে থাকবে এবং স্লো হতে থাকবে। তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, গুরুত্বপূর্ণ তথ্য কোনও ক্লাউডে সঞ্চয় করে রাখতে হবে। অথবা বাহ্যিক কোনও হার্ড ড্রাইভে তা স্টোর করে রাখতে হবে। এবং পাশাপাশি অপ্রয়োজনীয় তথ্য সম্পূর্ণ ভাবে ডিলিট করে দিতে হবে।

২) সফটওয়ার আপডেট

সবসময় উচিত প্রতিটি কম্পিউটারের সফ্টওয়্যার আপডেট রাখা। কারণ, অনেকসময় সফ্টওয়্যারের মধ্যে বেশ কিছু সমস্যা থাকে। যার কারণে কম্পিউটার স্লো হয়। সফ্টওয়্যার আপডেট করলে সেই সমস্যাগুলি সমাধান হয়ে যায়। ফলে কম্পিউটার স্লো হয় না।

৩) সঠিকভাবে কম্পিউটার বন্ধ

অনেকের সঠিকভাবে কম্পিউটার বন্ধ না করার বদ অভ্যাস আছে। কাজ শেষের পর হয় স্লাইড বন্ধ করে দেন, অথবা সরাসরি পাওয়ার বোতাম টিপে কম্পিউটার বন্ধ করে দেন। কিন্তু এতে কম্পিউটার ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কারণ, একটা কম্পিউটার অন থাকার অর্থ ব্যাক এন্ডে প্রচুর অ্যাপ্লিকেশন বা বিভিন্ন প্রোগ্রাম চালু থাকা। আচমকা পাওয়ার বাটন অফ করে দিলে সেই প্রোগ্রামগুলি সঠিকভাবে বন্ধ হয় না। উল্টে সেগুলি ড্যামেজ হতে শুরু হয়। ফলে কম্পিউটার স্লো হয় অথবা কোনও একটি অ্যাপ স্লো হতে থাকে। তাই কাজের শেষে কম্পিউটার সঠিকভাবে বন্ধ করা দরকার। প্রয়োজনে স্লিপ মোড করা যেতে পারে।

এই তিনটি সাধারণ টিপস মনে রাখলেই কেল্লাফতে। পুরনো হলেও কম্পিউটারের গতি স্লো হবে না। থাকবে একদম নতুনের মতো ফার্স্ট।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর