সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: RCB win last-ball thriller to knock Mumbai Indians out | Cricket News Yogi Adityanath Makes ‘Krishnavataram’ Film Tax-Free After Special Screening In Lucknow | India News লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রী শ্রী বঙ্ক বিহারী জিউ আখড়া মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুরে দরবার শরীফের খাদেমের ওপর হামলা মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবীকে কারাদণ্ড

করোনা আক্রান্ত ছেলেকে গাড়িতে আটকে রাখলেন মা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৭৩ সময় দেখুন
করোনা আক্রান্ত ছেলেকে গাড়িতে আটকে রাখলেন মা


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টিতে করোনা আক্রান্ত ১৩ বছরের ছেলেকে গাড়িতে আটকে রাখার দায়ে সারাহ বিম নামের ৪১ বছর বয়সী এক নারী স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বিবিসি বলছে, ওই নারী পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় নিজেকে ভাইরাসের সংস্পর্শ থেকে সুরক্ষিত রাখতে সন্তানকে গাড়ির পেছনের ট্রাঙ্কে আটকে রাখেন। তার বিরুদ্ধে শিশুর জীবন বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।

এর আগে, ৩ জানুয়ারি গাড়ির ট্রাঙ্কে আওয়াজ শুনে পুলিশে খবর দেন একজন প্রত্যক্ষদর্শী। পরে ওই নারী গাড়ি খুললে ভেতরে তার সন্তানকে পড়ে থাকতে দেখা যায়।

সারাহ বিম বলেন, তার ছেলের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে আরেকটি পরীক্ষা করানোর জন্য তিনি তাকে প্রিজোন স্টেডিয়াম এলাকায় নিয়ে যাচ্ছিলেন। তিনি নিজে সংক্রমিত হতে চাননি। তাই ছেলেকে গাড়ির পেছনে আটকে রেখেছিলেন।

এদিকে, টেক্সাসের জননিরাপত্তা বিভাগের সার্জেন্ট রিচার্ড স্ট্যান্ডিফার স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, গাড়িটি কোনোভাবে ধাক্কা খেলে ছেলেটি গুরুতরভাবে আহত হতে পারত। করোনা ধরা পড়ায় কাউকে গাড়ির ট্রাঙ্কে রাখা হয়েছে; এমন কথা এর আগে কখনও শোনেননি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom