রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জীবন যুদ্ধে হার মানেনি সালমা Match 1,000: Japan and Tunisia handed World Cup honour no two nations have ever received before | Football News চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার Samantha Ruth Prabhu Expecting First Baby?; Dhanush And Mrunal Thakur Part Ways After Months Of Dating? | Bollywood News কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ বেনজীর আহমেদকে শিগগির ফেরত পাঠাবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ চক্রের ৬ সদস্য আটক ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” Explained: Why Harbhajan Singh and S Sreesanth are feuding again – Full timeline | Off the field News সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার

করোনা সচেতনতা বাড়াতে এবার নতুন স্টিকার প্যাক আনল WhatsApp!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৬২ সময় দেখুন
করোনা সচেতনতা বাড়াতে এবার নতুন স্টিকার প্যাক আনল WhatsApp!


#WhatsApp: করোনা নিয়ে নাজেহাল প্রায় প্রত্যেকে। নিত্যদিনের কাজ থেকে অভ্যেস, এই ভাইরাসের জেরে পরিবর্তন হয়েছে সব কিছু। ঘরবন্দী জীবন থেকে মুক্তি মিললেও ভাইরাসের চোখরাঙানি এক ফোঁটাও কমেনি। উলটে বেড়েছে বিভিন্ন দেশে। ইংল্যান্ড থেকে আমেরিকা প্রত্যেক দেশেই করোনা দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। বাদ যাচ্ছে না ভারতও। আমাদের দেশে গত কয়েকদিনে মারাত্মক হারে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রত্যেকদিন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও কোভিড ভ্যাকসিনের প্রতি মানুষকে সচেতন করতে, আগ্রহী করে তুলতে নতুন স্টিকার আনল বিশ্বের অন্য়তম জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp।

WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই স্টিকার নিয়ে হাজির হয়েছে WhatsApp। শুধু মানুষকে সচেতন করাই নয়, এর পাশাপাশি গত বছর থেকে করোনা পরিস্থিতিতে সামনের সারিতে কাজ করে আসা মানুষজনকে সম্মান জানানোর জন্যও এই স্টিকার আনা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

বর্তমানে মোট ২৩টি স্টিকার রয়েছে এই স্টিকার প্যাকটিতে। এর ডিজাইনেও WhatsApp-কে সাহায্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WhatsApp জানিয়েছে, এই স্টিকার প্যাকটি অ্যান্ড্রয়েড ও iOS দুই ব্যবহারকারীর জন্যই উপলব্ধ। অর্থাৎ যে কেউ এটি ডাউনলোড করতে পারে।

WHO-এর ডিজিটাল চ্যানেলের টিম লিডার অ্যান্ডি প্যাটিসন এ বিষয়ে বলেন, যেহেতু করোনা ভ্যাকসিন এসে গিয়েছে বিশ্বে, তাই এই নতুন স্টিকার প্যাক ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষকে উৎসাহ জোগাবে।

করোনার বিরুদ্ধে লড়তে শুধু সচেতনতামূলক বার্তাই নয়, ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় হেল্পলাইনের ব্যবস্থাও করেছে এই সংস্থা। WHO ও UNICEF-এর সঙ্গে WhatsApp ভ্যাকসিনের রেজিস্ট্রেশন ও তথ্য দেওয়ার কাজ করছে।

WhatsApp-এর তরফে জানানো হয়েছে, ভারত, আর্জেন্টিনা, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই এই হেল্পলাইন ব্যবহার শুরু করে দিয়েছে। ইন্দোনেশিয়াতে প্রায় পাঁচ লাখ স্বাস্থ্যকর্মী এই হেল্পলাইন ব্যবহার করে নিজেদের নাম ভ্যাকসিনের জন্য রেজিস্টার করেছে গত পাঁচ দিনে।

আমাদের দেশে WhatsApp MyGov-এর সঙ্গে সহযোগিতায় এ কাজ করছে। MyGov-এর তরফে একটি হেল্পডেস্ক করা হয়েছে, যার ব্যবহারকারী প্রায় ৩০ মিলিয়ন। এই অ্যাপে ভ্যাকসিন সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও কয়েকটি অ্যাপ রয়েছে যাতে ভ্যাকসিনের জন্য নিজের নাম রেজিস্টার করা যাচ্ছে। অনায়াসেই সেই অ্যাপগুলিতে নিজের পরিচয়পত্র দেখিয়ে নাম রেজিস্টার করা যেতে পারে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom