রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

কর্ণফুলীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১১২ সময় দেখুন
কর্ণফুলীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নদীর বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ । তবে উদ্ধার হওয়া যুবকের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর ) দুপুর ২ টার মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নৌ পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা। পরে ৯৯৯ এ কল দিলে নৌ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।
তার আনুমানিক বয়স ২৮-৩০ বছর। তার পরনে ছিলো পুলহাতা গেঞ্জি জিন্সের প্যান্ট এবং পায়ে ছিল কেটস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর