কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শন করেছেন চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈন উদ্দিন।
রবিবার (২২ নভেম্বর) ইছানগর ৭নং ওয়ার্ড হাজী আরমান আলী জামে মসজিদের দক্ষিণপাশে খালপাড় সড়ক পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সাথে সড়ক উন্নয়নের বিষয় নিয়ে কথা বলেন।
এসময় তিনি বলেন, কর্ণফুলীতে চরপাথরঘাটা ইউনিয়ন একটি বাণিজ্যিক এলাকা। এখানে বিভিন্ন কলকারখানা গড়ে উঠায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনের সমাগম ঘঠেছে। স্থানীয়দের পাশাপাশি বাইরের লোকজনও বসাবাস করাতে এলাকাটি ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছে। কর্ণফুলী নিম্ন অঞ্চল হওয়াতে জোয়ার হলেই ভেসে যায় খালের পাশের রাস্তাঘাট। এসময় কাঁচা রাস্তা দিয়ে যাথায়াত খুবই কষ্ঠকর হয়ে পড়ে। এলাকাবাসীদের দুরাবস্থা লাগবে স্থানীয়দের সঙ্গে নিয়ে রাস্তাটির উন্নয়নে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বারবার নির্বাচিত সাংসদ সরওয়ার জামান নিজাম এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন।