বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

কর্ণফুলীতে কাঁদা রাস্তা পরিদর্শন করেছেন জামায়াতের মনোনীত প্রার্থী: অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২২২ সময় দেখুন
কর্ণফুলীতে কাঁদা রাস্তা পরিদর্শন করেছেন জামায়াতের মনোনীত প্রার্থী: অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের কাঁদা রাস্তা পরিদর্শন ও কালভার্ট নির্মাণের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

শনিবার (২ আগস্ট) সকাল ১১ টার দিকে চরলক্ষ্যা ইউনিয়নের হাসপাতাল সড়ক নামে রাস্তাটি ও রাস্তার উপর কালভার্ট নির্মাণের লক্ষে পরিদর্শনে আসেন জামায়াত নেতা।

দীর্ঘদিন ধরে রাস্তাটি অবহেলিত। বর্ষাকালে ও জোয়ারের পানিতে রাস্তাটিতে কাঁদা জমে চলাচল অনুপযোগী হয়ে ওঠে। খালের পাশে রাস্তা হওয়াতে পা পিছলিয়ে যেকোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

স্থানীয়রা জানায়, বর্ষাাকালে বৃষ্টির পানিতে রাস্তাটিতে হাঁটা খুবই কষ্টকর। তাছাড়া জোয়ারের পানিতেও প্রতিনিয়ত রাস্তায় কাঁদা জমে থাকে। তারা জানান, আওয়ামী লীগ সরকারের পর বিএনপি গেলো আবারও ১৭ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলো কিন্তু এ রাস্তাটির কোনো পরিবর্তন হলো না। হলো না আমাদের ভাগ্যেরও পরিবর্তন। জামায়াতের নেতারা আমাদের মাঝে এসে কতৃপক্ষের সাথে কথা বলে রাস্তাটি দ্রুত পাঁকাকরণ ও কালভার্ট নির্মাণ করার আশ্বাস দিয়েছেন। এবার হয়তো আমাদের দুঃখ লাগব হবে। আমরা উন্নয়নের আলো দেখবো।

অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী জানান, আমাদের কাজ জনগণের সেবা করা। কিন্তু দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ অবহেলিত। তাদের দেখার মত কেউ ছিলোনা কথা শুনে খুবই খারাপ লেগেছে। তিনি জানান, রাস্তা নির্মাণ এটাতো সামান্য কাজ। জনগণ আমাদের বন্ধু। তিনি আরো জানান, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা এদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। নতুন করে আমরা এদেশকে গড়বো। আপনারা আমাদের সাথে থাকুন। দেশের উন্নয়নে সকলে একসাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী, স্থানীয় মেম্বার, ছাত্র প্রতিনিধি, জামায়াত নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর