মোঃ সিরাজুল ইসলাম কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথর ঘাটা ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আনন্দগণ পরিবেশে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৯ জুন) সকাল ৯:৩০ মি. পশ্চিম চরপাথর ঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গাণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইউনিয়ন সভাপতি মোঃ মুছা মেম্বারের সভাপতিত্বে এবং বায়তুল মাল সম্পাদক হুজ্জাতুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা নায়েবে আমীর অধ্যাপক নুরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। সুতরাং আমাদের কাজ হলো তার আদেশ পালন করা। ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজে বাঁধা দেয়া। তিনি আরো বলেন, আপনি নিজে ভালো কাজ করলে চলবেনা আপনার পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদেরও ভালো কাজ করার জন্য বলতে হবে।
এতে আরো উপস্থিত ছিলেন-উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোঃ ইলিয়াস মেম্বার, ইউনিয়ন সহ-সভাপতি মাষ্টার আলী আহমদ, যুব বিভাগের সভাপতি ফরিদ আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ করিম, রমজান আলী রমু, দেলোয়ার হোসেন, মাহবুব আলম, মোঃ ফরিদ, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, মনছুর আহমদ, নাছির আহমদ ও হাকিম আলীসহ প্রমূখ।