শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :

কর্ণফুলীতে জামায়াতে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১২৭ সময় দেখুন
কর্ণফুলীতে জামায়াতে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে কর্ণফুলী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কর্মসূচির অংশ হিসেবে চরপাথরঘাটা ইউনিয়নের আপন সাহেবের মাঠে দাওয়াতি সভা ও গণসংযোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারা-কর্ণফুলী উপজেলার আগামীর সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী।

দাওয়াতী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্যে রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলার সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর, ইলিয়াছ মেম্বার, মাস্টার আলী আহমদ, ডা:ইলিয়াছ, দিদার হোসেন, মাহবুব আলম প্রমুখ, সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর