দেশে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দান কর্মসূচি উপলক্ষে কর্ণফুলীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টাইফয়েডের ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধনের মাধ্যমে টিকাদান কর্মসূচি-২০২৫।
মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার দৌলতপুর হাই স্কুলে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সজীব কান্তি রুদ্র।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মৎ জেবুন্নেছার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়। এসময় বক্তারা বলেন, আগামী এক মাস ব্যাপী এই ক্যাম্পেইনে কর্ণফুলীর ৯ মাস হতে ১৫ বছর বয়সি ৫৫ হাজার শিশু এবং কিশোর কিশোরীকে টিকা প্রদান করা হবে। রেজিস্ট্রেশন করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠান বহির্ভূত শিশুদের নিয়মিত টিকা দান কেন্দ্রে টিকা দিতে নিয়ে আসার বিশেষ অনুরোধ রইলো।
এতে আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব বাবুল চন্দ্রনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব কৌশিক চাকমা এবং সহকারী শিক্ষক কর্মকর্তা জনাব দ্বিজেন ধর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব রোমানা রহমান এবং মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) জনাব ডাঃ তাসিন মোস্তফা এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জনাব ডাঃ আরিফ আক্তার।
এসময় ধন্যবাদ জানানো হয় সার্বিক সহায়তার জন্য দৌলতপুর সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে।