বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

কর্ণফুলীতে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা দিদার হোসেন গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২০৮ সময় দেখুন
কর্ণফুলীতে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা দিদার হোসেন গ্রেফতার

মো. সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগে নেতা মো. দিদার হোসেন চৌধুরী (২৬) কে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ। পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১আগস্ট) বিকাল ৩ টার দিকে নগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভিডিও এবং বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছিল দিদার হোসেন। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের পক্ষে অনলাইনে বেশ সরব ছিলো দিদার। এসব কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দিদার হোসেন চৌধুরী কর্ণফুলী থানার চরলক্ষ্যা ২নং ওয়ার্ডের হযরত বিশ্ব ফকির (রহ.) বাড়ির বাসিন্দা। তার পিতা আবুল কালাম ও মাতা আয়েশা আক্তার।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য দিদার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে কর্ণফুলী থানার সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর