বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

কর্ণফুলীতে পুকুরে ডুবে মৃগী রোগে আক্রান্ত শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন
কর্ণফুলীতে পুকুরে ডুবে মৃগী রোগে আক্রান্ত শিশুর মৃত্যু

ওসি ডেড সার্টিফিকেটের কথা বলে পোস্টমর্টেমের জন্য হাসপাতালে পাঠানোর অভিযোগ স্বজনদের

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা-

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চরলক্ষ্যা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছৈয়দ বাপের বাড়ীর বাসিন্দার ছেনোয়ারা বেগম। স্বামী মারা গেছে দীর্ঘ ১০ বছর আগে। পরিবারে রয়েছে ২ মেয়ে ও মৃগী রোগে আক্রান্ত ১ ছেলে। স্থানীয় একটি মাদ্রাসায় বার্বুচির কাজ করে ৫ হাজার টাকা বেতনে। ৩ হাজার টাকায় পরিবারের সংসার খরচ চলে বাকি ২ হাজার টাকায় চলে কিশোর জিহাদের(১০) চিকিৎসা। টানাপোড়েনের সংসার তবুও খুব ভাল চলছিল ছেনোয়ারা বেগমের দিনকাল।

গত ২৬ জুলাই নিখোঁজ হয় কিশোর জিহাদ। এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পাশের পুকুরে মৃত লাশ ভাসতে দেখা যায় কিশোর জিহাদের। এলাকাবাসীর পঁচে সহযোগিতায় লাশ পুকুর থেকে তোলা হলেও লাশটি পঁচে অসয্য দুর্গন্ধ ছড়াচ্ছে। ঘটনা স্থানে কর্ণফুলী থানা পুলিশ এসে লাশ নিয়ে যেতে চাইলে এলাকাবাসী লাশ নিতে বাঁধা সৃষ্টি করলে ওসির পক্ষে থেকে জানানো হয়। যদি ম্যাজিস্ট্রেট থেকে আপনারা লিখিত আনতে পারেন, তাহলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে এলাকাবাসী জানান, আমরা ম্যাজিস্ট্রেট থেকে লিখিত এনেছি। তবু লাশটা ওসি নিয়ে যেতে চাইলে আমরা বলছি প্রয়োজনে এলাকাবাসীর পক্ষে থেকে ৫’শত জন লিখিত দিবো, প্রয়োজন হলে আমাদের জাতীয় আইডি কার্ডের ফটোকপি দিবো। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরিফ ভুক্তভোগী মায়ের কাছ থেকে ১ঘন্টায় মৃত্যু সনদ দেওয়া কথা বলে লাশ হাসপাতালে পাঠায়। এই সময় ওসি এলকাবাসীর সামনে লাশটি পোস্টমর্টেম না করার প্রতিশ্রুতি দেয়।

এলাকাবাসী পক্ষে মৃত লাশটি আনার জন্য ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান লাশটি পোস্টমর্টেম ছাড়া দেওয়া যাবে না। আমার ওপর মহলের নির্দেশ দেওয়া আছে। এখানে আমার কিছু করার নেই। আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আসেন। তারপর, স্থানীয় প্যানেল চেয়ারম্যান নুরুল আবছারসহ উপজেলা জামায়াত নেতাকর্মীরা গিয়ে লাশটি পোস্টমর্টেম না করে পরিবারের কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করা হলে তিনি কথা রাখেনি।

মৃত জিহাদের মা ছেনোয়ারা বেগম জানান ওসির হাতে-পায়ে ধরছি আমার ছেলের লাশটি পোস্টমর্টেম না করে লাশটি আমাদের কাছে হস্তান্তর করার। তারপরেও মন গলেনি ওসির। এত আকুতি-মিনতির পরও লাশটি পোস্টমর্টেম করা হয়েছে। এখন লাশটি চট্টগ্রাম হাসপাতাল থেকে আমার জন্য ১৫ হাজার টাকা দাবি করেন হাসপাতাল কতৃপক্ষ। আমি মাদ্রাসায় কাজ করে ৫ হাজার টাকা বেতন পায়। ৩ হাজার টাকায় পরিবারের সংসার খরচ বাকি ২ হাজার টাকা দিয়ে ছেলের চিকিৎসা চালাতে হয়। এখন আমি এতো টাকা কোথায় পাবো বলে হাউমাউ করে কাঁন্নায় ভেঙে পড়েন মৃতের মা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফের কাছে প্রতিবেদক জানতে চাইলে, আপনি ডেড সার্টিফিকেটর কথা বলে পোস্টমর্টেমের জন্য হাসপাতালে পাঠিয়েছেন। ওসি বলেন এতে আমার কিছু করার ছিলো না। আমি উর্ধ্বতন কর্মকর্তার সাথে মৃতের বিষয়ে আলাপ করেছি। তাঁরা পোস্টমর্টেম ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করতে নিষেধ করেছে।

নাম: মো. সিরাজুল ইসলাম
মোবাইল: ০১৮৫৭-৪৩৬৬০০

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর