শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় কালক্ষেপণ না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32

কর্ণফুলীতে বিস্কুট কারখানায় অভিযান, ৮০ টি বিস্কুটের কার্টুন জব্দ।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ সময় দেখুন
কর্ণফুলীতে বিস্কুট কারখানায় অভিযান, ৮০ টি বিস্কুটের কার্টুন জব্দ।

চট্টগ্রামের কর্ণফুলীতে বিস্কুট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের ৮০ টি বিস্কুটের কার্টুন জব্দ করেছেন ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চরপাথরঘাটা ইউনিয়নের মইজ্জ্যারটেক এলাকার এলিগেন্ট ফুড নামক ওই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট তৈরি করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আসিফ (৩২) এর উপস্থিতিতে ৮০ কার্টুন বিস্কুট জব্দ করা হয়। প্রতি কার্টুনে ১০ প্যাকেট বিস্কুট রয়েছে। সব কাগজপত্র ঠিক না হওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।

পরে জব্দকৃত বিস্কুট পণ্যগুলো সবার উপস্থিতিতে নতুনব্রিজের দক্ষিণ পাড়স্থ কর্ণফুলী নদীতে ফেলে ধ্বংস করা হয়।

একই অভিযানে ওজন পরিমাপ আইনে মইজ্জ্যারটেক এলাকার মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ নামের রড সিমেন্টের দোকানকে ২০ হাজার টাকা ও শাহ আমানত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এর কর্মকর্তা ফারহানা জাহান পারুল, প্রকৌশলী জিল্লুর রহমান ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।

ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি পিযুষ কুমার চৌধুরী বলেন, অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট তৈরি করে বাজারজাত করছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom