মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কর্ণফুলীতে শিকলবাহা ইউনিয়ন পরিষদে রহস্যময় চুরি টাকা অক্ষত, নিয়ে গেল মনিটর ও হার্ডডিস্ক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৭৬ সময় দেখুন
কর্ণফুলীতে শিকলবাহা ইউনিয়ন পরিষদে রহস্যময় চুরি টাকা অক্ষত, নিয়ে গেল মনিটর ও হার্ডডিস্ক

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদে ঘটেছে এক রহস্যময় চুরির ঘটনা। আশ্চর্যের বিষয় হলো—আলমারিতে থাকা নগদ টাকা অক্ষত রেখে চোরেরা নিয়ে গেছে মনিটর, পিডিএফ ফাইল ও সিসিটিভির হার্ডডিস্ক।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৩টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দায়িত্বে ছিলেন ৮নং ওয়ার্ডের চৌকিদার মোহাম্মদ নাঈম উদ্দিন ও ৬নং ওয়ার্ডের চৌকিদার লিটন কুমার নাথ। তারা অফিসের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে তাদের রুমের দরজা তালাবদ্ধ করে দেয়। এরপর সচিবের কক্ষে ঢুকে আলমারি ভেঙে সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেয় এবং মিনিটর ও হার্ডডিস্ক নিয়ে যায়।

চৌকিদার মোহাম্মদ নাঈম উদ্দিন বলেন, রাত ৩টার দিকে মোবাইল দেখতেছিলাম। হঠাৎ দেখি কেউ একজন বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। প্রথমে মনে করেছিলাম, কোনো সহকর্মী মজা করেছে। অনেকক্ষণ পরও দরজা না খুললে জানালা দিয়ে দেখি একজন সচিবের রুমে ঢুকছে। অনেকক্ষণ চিৎকার করার পর স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে।

শিকলবাহা ইউনিয়ন পরিষদের সচিব ওয়াসিল আহমদ বলেন, এটা সাধারণ চুরি নয়, উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। চোরেরা আলমারি ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু টাকা নেয়নি। গুরুত্বপূর্ণ কাগজপত্রও আলমিরাতে অক্ষত ছিলো। তবে, সিসিটিভির ক্যামেরা নষ্ট করে মনিটর ও হার্ডডিস্ক নিয়ে গেছে। আমার ৩০ বছরের চাকরি জীবনে এমন ঘটনা দেখিনি। বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি, স্যারের নির্দেশে চৌকিদার নাঈমকে থানায় জিডি করতে পাঠানো হয়েছে।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, এটা চুরি নয়। যদি সাধারণ চোর হতো, তাহলে পিসি, ল্যাপটপের সাথে নগদ টাকা নিয়ে যেত। কিন্তু তারা শুধু মনিটর ও হার্ডডিস্ক পিডিএফ ফাইল চুরি করেছে। এটা স্পষ্টতই উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও জানান, চুরির ঘটনার পরপরই কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারকে বিষয়টি অবহিত করা হয়েছে। রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হবে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর