বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জবাবদিহিতার বিকল্প নেই : মোস্তফা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জবাবদিহিতার বিকল্প নেই : মোস্তফা

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করা শহীদদের স্বপ্ন পূরণ দূরে থাক, দেশ এখন সেই স্বপ্নের বিপরীত দিক দিয়ে চলছে। সকলকে মনে রাখতে হবে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জবাবদিহিতার বিকল্প নেই। অথচ আজ দেশে কোন জবাবদিহিতা নাই।

বুধবার (১০ নভেম্বর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে শহীদ নূর হোসেন দিবস স্বরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণআন্দোলনের ভেতর দিয়ে অর্জিত নূন্যতম ভোটের অধিকারও আজ নেই দেশের জনগনের। গণতান্ত্রহীন উন্নয়নের নামে দেশে লুটপাট, গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ নূর হোসেনের স্বপ্ন বাস্তবায়নে গত ৫০ বছরের অপশক্তিগুলোকে প্রত্যাখ্যান করে নতুন উম্বেষ ঘটাতে হবে।
তিনি আরো বলেন, জ্বালানি তেল এর মূল্য ও বাস-লঞ্চের বর্ধিত ভাড়া বৃদ্ধির মাধ্যমে সরকার প্রমান করেছে দেশের মানুষের জন্য তাদের কোন দায় নাই। যারা ক্ষমতায় যাবার জন্য লড়াই করছে তাদের চরিত্রও এদের মতই। তারা জনগনকে নতুন স্বপ্ন দেখাতে পারছে না। সুতরাং জনগনের সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন গড়ে তুলতে হবে।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব এহসানুল হক জসীম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, সম্পাদকমন্ডলীর সদস্য মতিয়ারা চৌধুরী মিনু, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মো. আমজাদ হোসেন, মিতা রহমান, মহানগর নেতা মো. শামিম ভুইয়া, হাবিবুর রহমান, আনোয়ারা বেগম প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর