মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা

কাতারে সাংবাদিক সাদ্দামকে বাংলাদেশ দূতাবাসের বিশেষ সম্মাননা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৮৩ সময় দেখুন
কাতারে সাংবাদিক সাদ্দামকে বাংলাদেশ দূতাবাসের বিশেষ সম্মাননা

কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত সাত দিনব্যাপী “বাংলাদেশ আম উৎসব ২০২৫”-এ গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ একাত্তর বাংলা টিভির কাতার প্রতিনিধি রিয়াজ হোসাইন সাদ্দামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সম্মাননা স্মারকটি প্রদান করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে রাষ্ট্রদূতের হাত থেকে স্মারক গ্রহণ করেন সাংবাদিক সাদ্দাম।

প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা নিয়মিতভাবে প্রচার করে আসছেন তিনি। বিভিন্ন সামাজিক ও কমিউনিটি অনুষ্ঠানেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। বিশেষভাবে, গত জুলাই বিপ্লবের সময় তার সাংবাদিকতা ছিল প্রশংসনীয়। পাশাপাশি, দূতাবাসের একজন স্বেচ্ছাসেবক হিসেবে প্রবাসীদের যেকোনো সমস্যায় দ্রুত সহায়তা দিয়ে থাকেন তিনি।

সার্বিক বিবেচনায় রিয়াজ হোসাইন সাদ্দামকে এই বিশেষ সম্মাননা প্রদান করে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। সম্মাননা পেয়ে তিনি দূতাবাসের সকল কর্মকর্তা ও রাষ্ট্রদূতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের এই সন্তান প্রবাসে থেকেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom