বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

কানাডা-মেক্সিকোর পণ্যে সাময়িক শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৪০ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২৫ ১১:২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চলতি সপ্তাহে কানাডা ও মেক্সিকোর অধিকাংশ পণ্যের ওপর আরোপ করা ২৫ শতাংশ শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক বিরতি ২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। বৃহস্পতিবার (৬ মার্চ) এ পদক্ষেপ নেন তিনি।

ট্রাম্প জানিয়েছেন, ২ এপ্রিলের পর নতুন শুল্ক কাঠামো ঘোষণা করা হবে। সেদিন ‘প্রত্যুত্তরমূলক শুল্ক’ নীতির আপডেট দেওয়া হবে। তবে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক কমানোর কোনো পরিকল্পনা নেই, যা আগামী সপ্তাহে কার্যকর হবে।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রে এক ধরনের অস্থিতিশীল বাণিজ্য নীতি দেখা দিয়েছে। ট্রাম্পের এমন বাণিজ্য নীতি আর্থিক বাজারকে নাড়া দিয়েছে এবং মুদ্রাস্ফীতি ও প্রবৃদ্ধির মন্দা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের দুই বড় বাণিজ্য অংশীদার কানাডা ও মেক্সিকোকে দেওয়া ট্রাম্পের এ ছাড়ের মেয়াদ আগামী ২ এপ্রিল শেষ হবে। এ দিন থেকে বিশ্বজুড়ে সব মার্কিন বাণিজ্য অংশীদারদের পণ্যে পালটাপালটি পদক্ষেপ হিসেবে শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

গত মঙ্গলবার (৪ মার্চ) কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর এই শুল্ক বসানো হয়। এর দুই দিন পরেই বৃহস্পতিবার সকালের ঘোষণায় শুধু মেক্সিকোকে এ পদক্ষেপ থেকে সাময়িক সময়ের জন্য অব্যাহতি দেন তিনি। তবে দুপুরের পর এ সংক্রান্ত সংশোধনীতে সই করার সময় কানাডাকেও এর অন্তর্ভুক্ত করেন তিনি। কানাডাকেও সাময়িক শুল্ক অব্যাহতি দেন।

এদিকে কানাডার অর্থমন্ত্রী ডোমিনিক লাব্লাঙ্ক সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে জানিয়েছেন, ট্রাম্পের এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পণ্যে দ্বিতীয় দফায় পরিকল্পিত ১২৫ বিলিয়ন (১২ হাজার ৫০০ কোটি) কানাডীয় ডলারের পালটা শুল্ক আরোপের বিষয়টি বিলম্বিত করবে কানাডা।

হোয়াইট হাউসের সংশোধিত আদেশে কানাডার যেসব পণ্যে সাময়িক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে, তাতে যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সার পটাশও রয়েছে। তবে সব জ্বালানি পণ্যে এ সুবিধা দেওয়া হয়নি। ট্রাম্প কানাডার জ্বালানি পণ্যে আলাদা করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, কানাডার সব জ্বালানি পণ্যে এ সুবিধা না দেওয়ার কারণ হলো প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে যে চুক্তি হয়, তার আওতায় কানাডা থেকে আমদানি করা সব জ্বালানি পণ্য নেই।

হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করে প্রথম দিনই গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ পদক্ষেপের যুক্তি হিসেবে চীন থেকে কানাডা ও মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে আসা মাদক ফেন্টানিলের কারণে লোকজনের প্রাণ হারানোর কথা উল্লেখ করেন। সেই সঙ্গে চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি।

সারাবাংলা/এসডব্লিউ

কানাডা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মেক্সিকো
শুল্ক আরোপ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর