বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কাবুলের মসজিদে বিস্ফোরণ, নিহত ৫০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২৪৪ সময় দেখুন
কাবুলের মসজিদে বিস্ফোরণ, নিহত ৫০


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। রমজান মাসজুড়েই আফগানিস্তানে মসজিদকেন্দ্রিক হামলার ঘটনা ঘটছে।

শুক্রবার (২৯ এপ্রিল) কাবুলের পশ্চিমাঞ্চলীয় খলিফা সাহেব মসজিদে ওই বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র বেসমুল্লাহ হাবিব বার্তাসংস্থা রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছেন।

ওই মসজিদের প্রধান সৈয়দ ফাজিল আঘা বলছেন, তাদের সঙ্গে জুমার নামাজে কোনো আত্মঘাতীবোমা হামলাকারী সামিল হয়েছিল। পরে সে এই নারকীয় হত্যাযজ্ঞ চালায়।

এর আগের সপ্তাহের বৃহস্পতিবারে মাজার ই শরীফ শহরে এ রকম বিস্ফোরণে ৯ জন এবং তারপর দিন শুক্রবার কুন্দুজের একটি মসজিদে হামলায় ৩৩ জনের মৃত্যু হয়।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর