বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

কারন ছাড়াই দর বাড়ছে খান ব্রাদার্সের ! – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
কারন ছাড়াই দর বাড়ছে খান ব্রাদার্সের ! – Corporate Sangbad


শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক বাড়তে দেখা গেছে। তবে এ বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি।

২৭ সেপ্টেম্বর (বুধবার) স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

দরবৃদ্ধির গ্রাফ অনুসন্ধানে দেখা যায়, ডিএসইতে ১৮ সেপ্টেম্বর থেকে টানা ঊর্ধ্বমুখী রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর। ১৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১৯ টাকা ৯ পঁয়সা। সর্বশেষ বুধবার (২৭ সেপ্টেম্বর) লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকায়। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ০১ পঁয়সা বা ৩৫ শতাংশ। আলোচ্য সময়ের মধ্যে সোমবার (২৫ সেপ্টেমবর) কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানির মোট ৫৮ লাখ ৭০ হাজার ১৭১ টি শেয়ার লেনদেন হয়েছে।

সর্বশেষ ৩০ জুন ২০২২ শেষে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো কোম্পানিটি । আলোচ্য হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পঁয়সা । একই সময় আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিলো ১৫ পঁয়সা । ৩০ জুন ২০২২ শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৫৪ পঁয়সায় ।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা । পরিশোধিত মূলধন ৯৮ কোটি ৮ লাখ টাকা । কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৮৭৭ টি । এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ ৩০ দশমিক ১৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৮ দশমিক ৯২ শতাংশ এবং বাকি ৫০ দশমিক ৫০ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারীর হাতে ।

কর্পোরেট সংবাদ/এএইচ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর