শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডক্টর হামিদুর রহমান আজাদ এর কৃতজ্ঞতা বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান কুষ্টিয়া ভোটে ভিন্ন চিত্র: দৌলতপুরে ধানের শীষ, বাকি তিনে দাঁড়িপাল্লা মৌলভীবাজারের চার আসনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয় Farrhana Bhatt Opens Up On Bonding With Amaal Mallik: ‘My Mom Treats Him Like A Son’ | Television News কিছু আসনে ফলাফল ঘোষণায় বিলম্বের অভিযোগ জামায়াত আমিরের গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম

কাশ্মীরে জঙ্গি হামলায় ৩ সেনা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৮৭ সময় দেখুন
কাশ্মীরে জঙ্গি হামলায় ৩ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর এক বাসে জঙ্গি হামলায় তিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ১৪ জওয়ান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার (১৩ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে। এনডিটিভির খবর।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, শ্রীনগরের পান্থচকের পাশে জম্মু ও কাশ্মীর পুলিশ ক্যাম্পের কাছে জওয়ানদের একটি বাসে হামলা হয়। অন্তত দুই জঙ্গি বাসে হামলা চালায়। এলাকায় তাৎক্ষনিক জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জওয়ান বোঝাই বাসের ছাদে উঠে এক জঙ্গি স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলিবর্ষণ করে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর