বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

কিয়েভে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ১৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির এ হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির চালানো এসব হামলায় মার্কিন নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত করায় কয়েক ডজন ফ্ল্যাট ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাশিয়া ৪৪০টি ড্রোন এবং ৩২টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবিসি জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা এই হামলা রাশিয়ার পূর্ণ-মাত্রার যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভের উপর সবচেয়ে বড় হামলাগুলোর একটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে ‘সবচেয়ে ভয়াবহ আঘাতগুলোর একটি’ বলে বর্ণনা করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিয়েভে ৯ ঘণ্টারও বেশি সময় ধরে এই হামলা চালানো হয়েছে। এর ফলে বাসিন্দারা মধ্যরাতের আগে থেকে সূর্যোদয়ের পর পর্যন্ত ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহরের একটি জেলায় অবস্থিত ৯ তলা একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। শহরের মোট ২৭টি জেলা এই হামলার আওতায় এসেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সোলোমিয়ানস্কি জেলায় অবস্থিত একটি ভবনের প্রধান প্রবেশপথ ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর