বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

কিশোরী সানজানাকে বাঁচান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ মে, ২০২২
  • ৩০৩ সময় দেখুন
কিশোরী সানজানাকে বাঁচান

সৈয়দা সানজানা আক্তার। কী ফুটফুটে ছিল মেয়েটি, এই তো কিছুদিন আগেও। এই কিশোরী আজ হাসপাতালের বেডে, যন্ত্রণায় কাতরাচ্ছে। সে বাঁচতে চায়। আপনাদের একটু সহযোগিতায় বেঁচে মেয়েটি। কিশোরী সানজানাকে বাঁচাতে এগিয়ে আসুন।

ছোট্ট এই মেয়েটি তার ১৪ বছর বয়স থেকেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। যখন প্রথম তার ক্যান্সার ধরা পড়ে তখন থেকেই সকলের সাহায্য সহায়তা নিয়ে তার চিকিৎসা চলছিলো। ক্যামোথেরাপির ব্যায়বহুল চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠে যখন নিজের জীবন নিয়ে স্বপ্ন দেখা শুরু করে তখন আবার তার শরীরে ফিরে এসেছে মরণঘাতী ক্যান্সার।

চিকিৎসকদের সাজেশান্স অনুযায়ী তাকে ভর্তি করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। বর্তমানে সে এখানে চিকিৎসাধিনে আছে। চিকিৎসক জানিয়েছেন তার সর্বশেষ চিকিৎসা বোনম্যারু ট্রান্সপ্লান্ট। যার খরচ প্রায় ২৫ লক্ষ টাকা।

বর্গাচাষ করে সংসার চালানো এবং মেয়ের ইতোমধ্যেকার চিকিৎসার খরচ বহন করে সর্বস্ব হারানো বাবার পক্ষে এই ব্যায়ভার বহন করা সম্ভব নয়। মৃত্যুপথযাত্রী মেয়ের জন্য দিশেহারা হয়ে আবার সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। আপনাদের সকলের সহায়তায় হয়তো চিকিৎসা নিয়ে সুস্হ হয়ে উঠবে মেয়েটি।

সাহায্য পাঠানোর ঠিকানা: ব্যাংক হিসাব: সৈয়দা সানজানা আক্তার হিসাব নং -২০৫০৭৭৭৬৭০১১২৮৩৭৬ ইসলামি ব্যাংক লি: রাজনগর এজেন্ট আউটলেট শাখা রাজনগর,মৌলভীবাজার। বিকাশ ও নগদ: ০১৭১৭২৬১১১৪ (ভাই) ০১৭৬৩৪৭৯৬৮০(বাবা)।

মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। সানজানা কি একটু সহানুভূতি পেতে পারে না?

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর