বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কিয়েভে মাইন পুঁতে রেখে পিছু হঠছে রুশ সেনারা: জেলেনস্কি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৩১ সময় দেখুন
কিয়েভে মাইন পুঁতে রেখে পিছু হঠছে রুশ সেনারা: জেলেনস্কি


আন্তর্জাতিক ডেস্ক

কিয়েভ থেকে পিছু হঠার আগে রুশ সেনারা বেসামরিক নাগরিকদের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করে রেখে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, রুশ সেনারা পরিত্যক্ত সামরিক সরঞ্জাম, মৃতদেহ এবং বাড়ির আশেপাশে ও রাস্তায় মাইন পুঁতে রেখে গেছে।

এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এক ঘোষণায় বলা হয়, কিয়েভে তাদের সামরিক লক্ষ্য পূরণ হয়েছে। এবার কিয়েভ থেকে সেনা সরিয়ে পূর্ব ইউক্রেনের ডনবাসে বেশি মনযোগী রাশিয়া। এদিকে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেন কর্তৃপক্ষও জানিয়েছে, কিয়েভে থেকে সেনা সরানোর প্রমাণ পেয়েছে তারা।

তবে এ ব্যাপারে ভলোদোমির জেলেনস্কি জাতির উদ্দেশে এক রেডিও বার্তায় বলেন, এখনও স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব নয়। আমরা যেসব এলাকায় রুশদের কবল থেকে পুনরাই দখল করেছি সেসব এলাকায় আর গোলাগুলি হবে না। তবে রুশ সেনারা বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রেখেছে, তাই এখনই স্বাভাবিক চলাফেরা সম্ভব নয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর