মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

কুতুবদিয়ায় ভূমি অফিসে চরম অনিয়ম: তহসিলদারের জায়গায় কাজ করছেন নাইট গার্ড!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৫৯ সময় দেখুন
কুতুবদিয়ায় ভূমি অফিসে চরম অনিয়ম: তহসিলদারের জায়গায় কাজ করছেন নাইট গার্ড!

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন ভূমি অফিসে চলছে চরম অনিয়ম, দায়িত্বহীনতা ও স্বেচ্ছাচারিতা। অভিযোগ উঠেছে,অফিসের দায়িত্বপ্রাপ্ত তহসিলদার আখতারুল ইসলাম সেলিমের বদলে তার হয়ে কাজ করছেন আউটসোর্সিংয়ের একজন নাইট গার্ড! তার নাম আলম নূর। তার হাতে চরম ভোগান্তির শিকার উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং ও লেমশীখালী ইউনিয়নের সেবা প্রার্থীরা।

‎‎স্থানীয় সেবা প্রার্থীদের অভিযোগ, তহসিলদার সেলিম বেশিরভাগ সময় অফিসে অনুপস্থিত থাকেন। তিনি বাড়িতে বসেই নাইট গার্ড আলম নূর নামের ওই ব্যক্তির মাধ্যমে নামজারী, খাজনা আদায়সহ গুরুত্বপূর্ণ ভূমি সংক্রান্ত সরকারি কাজ পরিচালনা করেন। ফলে সাধারণ মানুষ ভূমি সেবায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি অনেকে অভিযোগ করেছেন, একজনের জমির অংশ অন্যের নামে রেকর্ড হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এ নিয়ে চলছে নানা আলোচনা।

‎এমন একটি বিষয় নিয়ে অভিযোগ করেছেন মাস্টার মফিজ আলম। তিনি বলেন, তহসিলদার সেলিম অনৈতিকভাবে মূল ভলিউমে ঘষামাজা করে মোটা অঙ্কের বিনিময়ে একপক্ষকে খতিয়ান করে দিয়েছেন। যা পরবর্তীতে মহা সমস্যা তৈরি করবে বলে মনে করেন তিনি। ভূয়া খতিয়ানটি তিনি বাতিলের জন্য আবেদন করেছেন বলে জানান।

‎সূত্র জানায়, এম রহমান আলম নূর কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের পেঁচারপাড়ার এয়ার মোহাম্মদের ছেলে । সে একজন মাদক মামলায় জেল ফেরত আসামি। তার বিরুদ্ধে ধুরুং আশ্রয়ণ প্রকল্পের ঘরে রেখে রোহিঙ্গাদের বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার ও সহায়তা প্রদানসহ বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে মামলা রয়েছে। এছাড়াও নানা অনিয়ম ও অভিযোগে সে বিতর্কিত। এরকম একজন ব্যক্তি কিভাবে একটি জনগুরুত্বপূর্ণ সরকারি দফতরে দিনের পর দিন অবৈধভাবে কাজ করছে। তাকে নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে।

‎‎গত মঙ্গলবার (৭ অক্টোবর২৫) দুপুর ১২ টার দিকে একদল সংবাদ কর্মী সরেজমিনে দক্ষিণ ধুরুং ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখতে পান, তহসিলদারের কক্ষে তালা ঝুলছে, তবে রেকর্ড রুম খোলা। সেখানে নাইট গার্ড আলম নূর ও তার সহযোগী রেকর্ড রুমের গুরুত্বপূর্ণ ফাইল ঘাঁটাঘাঁটি করছিলেন। তার চারপাশে অনেক গ্রাহক ভীড় জমিয়েছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যান।

‎তখন তহসিলদার আখতারুল ইসলাম সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি উখিয়া থেকে রওনা দিয়েছি, আগামীকাল দেখা করুন।” অন্যদিকে, সাংবাদিকদের “ম্যানেজ” করতে গাড়ি ভাড়ার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে আলম নূরের বিরুদ্ধে।

‎স্থানীয়রা জানান, এখন অফিসের রেকর্ড রুমের চাবি আলম নূরের কাছে, ফলে গুরুত্বপূর্ণ সরকারি নথি অরক্ষিত হয়ে পড়েছে। মূল খতিয়ানের ভলিউমে ঘষামাজা ও নথি বিকৃতির ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। আলম নুরের কারণে নিরহ মানুষের জমিজমা চরম ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

‎‎এ বিষয়ে আলম নূর বলেন, “আমি আউটসোর্সিংয়ে কাজ করি। রেকর্ড রুমে শুধু অনলাইনে খাজনা কেটে দিই, অন্য কিছু করি না।”‎এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “তহসিলদার আখতারুল ইসলাম সেলিম কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে।

‎‎স্থানীয় সচেতন মহল অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর