মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই! থাই নির্বাচনে অনুতিনের জয়, গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায় ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

কুবিতে পোষ্য কোটায় ভর্তি ভিসির মেয়ে, চলছে সমালোচনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪৭ সময় দেখুন


কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরে ৪৬.২৫ পেয়ে পোষ্য কোটায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তি হয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর মেয়ে। যদিও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন-২০০৬ এ বাহিরের বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসনিক পদে নিয়োগপ্রাপ্ত ব্যাক্তি পোষ্য কোটার সুবিধা পাবে কি না তা সুনির্দিষ্ট করে উল্লেখ নেই।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পোষ্য কোটায় ভর্তির বিষয়ে নির্দিষ্ট নীতিমালা না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৈরি হয়েছে সমালোচনা। অনেকে এতে উপাচার্যকে জড়িয়ে অনিয়মের অভিযোগ তুলছেন। যদিও ভর্তিসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিয়ম অনুসারেই তাকে ভর্তি করানো হয়েছে। উপাচার্য দফতর থেকে কোনো সুপারিশ বা অফিস আদেশ তাদের কাছে আসেনি।

সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান বলেন, ‘সকল নিয়ম মেনেই তাকে ভর্তি করা হয়েছে। ডিন অফিস থেকে প্রাপ্ত প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী সিএসই বিভাগে আমরা তার ভর্তি সম্পন্ন করেছি।’

পোষ্য কোটার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. তানজিম খান বলেন, ‘পোষ্য কোটা সাধারণত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য প্রযোজ্য। যদি প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো নির্ধারিত নীতিমালা না থাকে, তাহলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।’

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘পোষ্য কোটার বিষয়ে পূর্ববর্তী একটি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছিল। তবে উপাচার্য বা বাইরে থেকে নিয়োগপ্রাপ্তরা এই কোটার অন্তর্ভুক্ত কি না, তা আমার জানা নেই।’ ওই সিন্ডিকেট সভার বিস্তারিত তথ্য সম্পর্কে তৎকালীন সিন্ডিকেট সদস্যরা ভালো বলতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘উপাচার্য এখানকার সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং বর্তমানে তিনি এই বিশ্ববিদ্যালয়ের বেতনভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করছেন। তাই তাকে পোষ্য কোটার আওতায় ধরা হয়েছে।’ এ বিষয়ে নির্দিষ্ট কোনো আইন আছে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে নির্দিষ্ট কোনো আইন নেই।’

রেজিস্ট্রার অফিস জানায়, এবার প্রতিটি বিভাগে দু’টির পরিবর্তে একটি করে পোষ্য কোটার সিট বরাদ্দ রাখা হয়েছে। আর উপাচার্যের মেয়ের ভর্তি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেকই সম্পন্ন হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আমার মেয়ে মেধাতালিকা অনুযায়ী ও নিয়ম মেনে ভর্তি হয়েছে। উপাচার্য দফতর থেকে কোনো অফিস আদেশ দেওয়া হয়নি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর