মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন Is Thalapathy Vijay’s Divorce With Sangeetha Delayed To June 15, 2026? Here’s What We Know | Tamil Cinema News বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ

কুবিতে প্রথমবারের মত ইদে মিলাদুন্নবী পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ সময় দেখুন
কুবিতে প্রথমবারের মত ইদে মিলাদুন্নবী পালিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ইদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইদে মিলাদুন্নবী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী, আদর্শ, নেতৃত্ব, ঐক্যবদ্ধ হওয়া থেকে শিক্ষা নিয়ে কীভাবে আমাদের জীবন পরিচালনা করা যায় সেই সম্পর্কে বিভিন্ন আলোচনা হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পরিবর্তে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পাওয়া
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান বলেন, “রাসূলের আদর্শ ছিলো ক্ষমা করা, কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আমরা হলে বা অন্যান্য জায়গায় কিছু হলেই রেগে যাই, ঝগড়া করি। রাসূল (সা.)-এর আদর্শ অনুযায়ী আমাদের ধৈর্য্যশীল হতে হবে। রাসূল (সা.)-এর আদর্শ হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ করা। সেই আদর্শ অনুযায়ী আমদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।”

এ সময় আরো উপস্থিত ছিলেন ইদে মিলাদুন্নবী অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, কেন্দ্রীয় মসজিদের ইমাম ও অনুষ্ঠানের সদস্য সচিব মাওলানা মো: খলিলুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে সকাল ১০ টায় অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদারকে নিয়ে অনুষ্ঠানের আহ্বায়ক কমিটি বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom