বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

কুবিতে শুরু হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৫০ সময় দেখুন
কুবিতে শুরু হতে যাচ্ছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪’।

গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য-সচিব মনিরুল আলম স্বাক্ষরিত বিভাগের নাম অর্ন্তভুক্তিকরণের চিঠি থেকে বিষয়টি জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, শারীরিক শিক্ষা বিভাগ, কুবি’র ব্যবস্থাপনায় ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪’ আগামী নভেম্বর-২০২৪ এর প্রথম সপ্তাহ হতে শুরু হবে। এ প্রতিযোগিতায় আপনার বিভাগের ছাত্রদের অংশগ্রহণের জন্য বিভাগের নাম অর্ন্তভুক্তিকরণে আপনার সম্মতি প্রয়োজন। আগামী ২৪ অক্টোবরের মধ্যে বিভাগের টিম ম্যানেজার (শিক্ষক) এর যোগাযোগ নম্বরসহ উক্ত বিষয়ে আপনার সম্মতিপত্র সরাসরি বা ই-মেইলে (physicaleducation@cou.ac.bd) প্রেরণের জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।
উল্লিখিত তারিখের মধ্যে আপনার নিকট হতে কোন সম্মতিপত্র পাওয়া না গেলে ধরে নেয়া হবে যে, আপনার বিভাগ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না।”

এবিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য-সচিব মনিরুল আলম বলেন, ‘শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আমরা আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ আয়োজন করতে যাচ্ছি। নভেম্বরের প্রথম সপ্তাহে উপাচার্য স্যার টুর্নামেন্টের তারিখ নির্দিষ্ট করে দিবেন। কয়টি দল অংশগ্রহণ করবে, তা এখনো সঠিক বলা যাচ্ছে না। কোন কোন বিভাগ খেলতে ইচ্ছুক, তা জানার জন্য বিভাগগুলোতে চিঠি পাঠিয়েছি।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর