শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

কুবির ডেপুটি রেজিস্ট্রার জাকিরকে সাময়িক বরখাস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪৫ সময় দেখুন
কুবির ডেপুটি রেজিস্ট্রার জাকিরকে সাময়িক বরখাস্ত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মোহাম্মদ জাকির হোসেন সদর দক্ষিণ থানার একটি মামলায় এজহারভুক্ত ৩০ নম্বর আসামি। ঐ মামলার এফআইআর ৯ এবং জিআর নম্বর ৩২৯। গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। সরকারি কর্মকর্তা আইন ২০১৮ এর ধারা ৩৯ (০২) এবং সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর ১২ নং বিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সাময়িক বরখাস্ত হলেও বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্তকালীন ভাতা পাবেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘তার নামে দুইটা মামলা রয়েছে, সেই প্রেক্ষিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আর আইনের (সরকারি চাকরি-বিধি) ধারা উল্লেখ করেই বহিষ্কার করা হয়েছে। মামলা চলমান রয়েছে, পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ও তদন্ত করছে, সবমিলিয়েই ওনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর