বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স শেখ সাবাহ আল-খালিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ জুন, ২০২৪
  • ১২৬ সময় দেখুন
কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স শেখ সাবাহ আল-খালিদ


আন্তর্জাতিক ডেস্ক

কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহর নাম ঘোষণা করেছেন সেদেশের আমির। শনিবার (১ জুন) একটি ফরমান জারি করে শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহকে দেশটির যুবরাজ মনোনীত করেছেন। কুয়েতের সিংহাসন গ্রহণের মাত্র ছয় মাস এবং সংসদ স্থগিত করার কয়েক সপ্তাহর মধ্যে এই সিদ্ধান্ত নিলেন কুয়েতের আমির।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ পর ৮৩ বছর বয়সী আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ সংসদ ভেঙে দেন। এরপর মে মাসে নতুন করে রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত হয়। গত মে মাসে সংবিধানের বেশকিছু ধারাও স্থগিত করেন আমির।

নতুন ক্রাউন প্রিন্সের বয়স ৭১ বছর। তিনি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি প্রধানমন্ত্রী হয়ে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী অবস্থায় পার্লামেন্টে বিরোধীদল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে। ফলে ২০২২ সালে তিনি পদত্যাগ করেন। এর পর থেকেই কুয়েতের রাজনীতিতে অস্থিরতা শুরু হয়। এবার কুয়েতের আমির সাবেক প্রধানমন্ত্রীকে ক্রাউন প্রিন্স হিসেবে নিয়োগ দিলেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর