শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১১৪ সময় দেখুন
কৃষি ও পুষ্টি উদ্যোক্তা বিকাশে নাগরপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতাভুক্ত বিশেষ কংগ্রেস। বুধবার (২৮ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পীযূষ মন্ডল।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মমিন, বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা এবং সদর ইউনিয়ন প্রশাসক মোঃ হাবিবুর রহমান। বক্তারা বলেন, কৃষি ও পুষ্টি খাতে উদ্যোক্তা তৈরিতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। ছিল কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও। উল্লেখ্য; সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন এই কংগ্রেস কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর