রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

কোনাবাড়ীতে রাতে কারখানা খোলা রাখায় ভ্রাম্যমান আদালতে জরিমানা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৬৮ সময় দেখুন
কোনাবাড়ীতে রাতে কারখানা খোলা রাখায় ভ্রাম্যমান আদালতে জরিমানা – Corporate Sangbad



গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে গোপনে প্লাস্টিক পণ্য উৎপাদন করায় ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৭ জুলাই) রাত সোয়া ৮টার দিকে নগরীর কোনাবাড়ি পূর্বপাড়া এলাকায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান এর নেতৃত্বে পলিকন লিমিটেড নামক একটি প্লাস্টিক কারখানায় এ অভিযান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, ওই ফাক্টরি রাতে চালু রেখে পণ্য উৎপাদন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পন্য উৎপাদন করায় ও মাস্ক পরিধান না করায় ১০হাজার টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসকের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় মোট ১৭ টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৩টি মামলা দিয়ে ২ লাখ ৭৪হাজার ৩৮০ টাকা জরিমানা করেন এবং একজনকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর