মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

ক্রেতা সঙ্কটে ১০ মিউচ্যুয়াল ফান্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৯ সময় দেখুন
ক্রেতা সঙ্কটে ১০ মিউচ্যুয়াল ফান্ড – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : রেকর্ড ডেটের পর ১০টি মিউচ্যুয়াল ফান্ডের ক্রেতা সঙ্কট দেখা দিয়েছে। মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো- ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট, ইবিএল এনআরবি, এবি ব্যাংক ফার্স্ট, পপুলার লাইফ ফার্স্ট, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট, পিএইচপি ফার্স্ট, আইএফআইসি ফার্স্ট, এক্সিম ব্যাংক ফার্স্ট এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড।

সবগুলো ফান্ডের লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ১৬ সেপ্টেম্বর। রেকর্ড ডেটের পর রোববারই (১৯ সেপ্টেম্বর) ফান্ডগুলোর প্রথম লেনদেন শুরু হয়েছে। এদিন লেনদেনের শুরুতেই ফান্ডগুলোর দাম কমতে থাকে। এরপরও ৮টি ফান্ডের ক্রয় আদেশের ঘর খালি পড়ে রয়েছে।

ফার্স্ট জনতা ব্যাংক-এ ফান্ড ইউনিট হোল্ডারদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। রেকর্ড ডেটের আগে ফান্ডটির দাম ছিল ৯ টাকা ৭০ পয়সা। এখন তা কমে ৮ টাকা ৮০ পয়সায় নেমে গেছে।

ইবিএল ফার্স্ট-এই ফান্ড ইউনিট হোল্ডারদের ১৩ নগদ লভ্যাংশ দিয়েছে। রেকর্ড ডেটের আগে ফান্ডটির দাম ছিল ৯ টাকা ৯০ পয়সা। এখন তা কমে ৯ টাকায় নেমে গেছে।

ইবিএল এনআরবি-এ ফান্ড ইউনিটহোল্ডারদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। রেকর্ড ডেটের আগে ফান্ডটির দাম ছিল ৭ টাকা ২০ পয়সা। এখন তা কমে ৬ টাকা ৮০ পয়সায় নেমে গেছে।

এবি ব্যাংক ফার্স্ট-এ ফান্ড ইউনিট হোল্ডারদের ৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। রেকর্ড ডেটের আগে ফান্ডটির দাম ছিল ৭ টাকা ১০ পয়সা। এখন তা কমে ৬ টাকা ৪০ পয়সায় নেমে গেছে।

পপুলার লাইফ ফার্স্ট-এ ফান্ড ইউনিট হোল্ডারদের সাড়ে ৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। রেকর্ড ডেটের আগে ফান্ডটির দাম ছিল ৭ টাকা। এখন তা কমে ৬ টাকা ৩০ পয়সায় নেমে গেছে।

ট্রাস্ট ব্যাংক ফার্স্ট-এ ফান্ড ইউনিট হোল্ডারদের ৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। রেকর্ড ডেটের আগে ফান্ডটির দাম ছিল ৭ টাকা ৪০ পয়সা। এখন তা কমে ৬ টাকা ৭০ পয়সায় নেমে গেছে।

পিএইচপি ফার্স্ট-এ ফান্ড ইউনিট হোল্ডারদের সাড়ে ৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। রেকর্ড ডেটের আগে ফান্ডটির দাম ছিল ৭ টাকা ২০ পয়সা। এখন তা কমে ৬ টাকা ৫০ পয়সায় নেমে গেছে।

আইএফআইসি ফার্স্ট-এ ফান্ড ইউনিট হোল্ডারদের সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। রেকর্ড ডেটের আগে ফান্ডটির দাম ছিল ৭ টাকা। এখন তা কমে ৬ টাকা ৪০ পয়সায় নেমে গেছে।

এক্সিম ব্যাংক ফার্স্ট-এ ফান্ড ইউনিট হোল্ডারদের সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। রেকর্ড ডেটের আগে ফান্ডটির দাম ছিল ৭ টাকা ৯০ পয়সা। এখন তা কমে ৭ টাকা ২০ পয়সায় নেমে গেছে।

ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড-এ ফান্ড ইউনিট হোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। রেকর্ড ডেটের আগে ফান্ডটির দাম ছিল ৬ টাকা ২০ পয়সা। এখন তা কমে ৫ টাকা ৮০ পয়সায় নেমে গেছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর