বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

খুরুশকুল ও চৌফলদন্ডী ইউনিয়নের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন হস্তান্তর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২১৮ সময় দেখুন
খুরুশকুল ও চৌফলদন্ডী ইউনিয়নের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন হস্তান্তর

কক্সবাজার — সদর উপজেলার খুরুশকুল ও চৌফলদন্ডী ইউনিয়নের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাশেল রানা। তিনি বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণে প্রণীত হওয়ায় এই প্রতিবেদনগুলো বাস্তব পরিস্থিতি তুলে ধরেছে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের পরিকল্পনা গ্রহণ এবং বাজেট বরাদ্দে এগুলো কার্যকর ভূমিকা রাখবে। দুর্যোগ মোকাবিলায় সব পক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে নির্ভুল তথ্যভিত্তিক পরিকল্পনা অপরিহার্য। এই প্রতিবেদনগুলো সেই পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।
চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর আলম জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি খাত ঝুঁকির মুখে পড়েছে। এই প্রতিবেদন কৃষকদের সহনশীল চাষাবাদে অনুপ্রাণিত করবে এবং আগাম প্রস্তুতির দিকনির্দেশনা দেবে।

চৌফলদন্ডী ইউনিয়নের মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগে শিক্ষা খাতও ক্ষতিগ্রস্ত হয়। ঝুঁকি হ্রাস পরিকল্পনায় শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করলে সচেতন ও প্রস্তুত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী জয়নাল আবেদীন জানান, এই কর্মসূচি নারীর নেতৃত্বে দুর্যোগ সহনশীলতা তৈরিতে কাজ করছে। ঝুঁকি নিরূপণ প্রক্রিয়ায় নারীর সক্রিয় অংশগ্রহণ এটিকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করেছে।

অনুষ্ঠানে দুই ইউনিয়নের জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবক দল এবং উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা এই ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং দুর্যোগ মোকাবিলায় সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর