মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

খুলনায় ডাকাতি ও গণধর্ষণে গ্রেপ্তার চার জনের স্বীকারোক্তি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
খুলনায় ডাকাতি ও গণধর্ষণে গ্রেপ্তার চার জনের স্বীকারোক্তি – Corporate Sangbad



খুলনা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার চাদখালীর কালুয়া গ্রামে ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া চার জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

বুধবার (৬ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তাদের জবানবন্দি রেকর্ড করেন। এর আগে তাদের চারজনকে পাইকগাছা ও কয়রা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের জিহাদ আলীর ছেলে অহিদুল ইসলাম ওরফে অহিদ (২৮), মৃত অহেদ আলীর ছেলে রাকিবুল ইসলাম ওরফে ওরাকা (২৮), শেখ খলিলুর রহমানের ছেলে শেখ মোনায়েম হোসেন (২৪) ও পাইকগাছা উপজেলার মৌখলী গ্রামের মৃত ইউসুফ ঢালীর ছেলে ফেরদৌস ঢালী (৫১)।

মঙ্গলবার সন্ধ্যায় গজালিয়া থেকে ওহেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে অপর তিন আসামির নাম বলে দেয় সে। এরপর ওই তিন জনকে কয়রা উপজেলার আমাদী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তারা ডাকাতি ও ধর্ষণের ঘটনা স্বীকার করে।

তদন্ত কর্মকর্তা ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, ২৯ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে গ্রেপ্তার হওয়া ওই চার জন পাইকগাছা উপজেলার চাদখালী গ্রামের এক বিধবার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর নগদ টাকা, মোবাইল ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়। পরেরদিন ওই মহিলা থানায় মামলা দায়ের করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর