সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাংলাদেশ ন্যাপ’র উদ্বেগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪৩০ সময় দেখুন
খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাংলাদেশ ন্যাপ’র উদ্বেগ

খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে মন্দির-বাড়ি-ঘর ও দোকান পাটে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ন্যাক্কারজনক সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধিদের গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তি দাবি করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

মঙ্গলবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবী জানান।

অশুভ উদ্দেশ্যেই সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করে তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা হলেও সরকার সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যস্ত। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সাম্প্রদায়িক গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত। বাংলাদেশের মানুষ ধর্মগত বা জাতিগত কোনও হানাহানিতে বিশ্বাসী নয়। যুগ যুগ ধরে এ দেশে সকল ধর্মের মানুষ কোনও ধরনের বিভেদ ছাড়াই নিজ নিজ ধর্মকর্ম পালন করে থাকে। ঐতিহ্যগতভাবেই এ দেশ ধর্মীয় সম্প্রীতির চারণভূমি।

তারা খুলনায় সাম্প্রদায়িক হামলায় জড়িত প্রকৃত অরাধিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে এবং এ ঘটনাকে কেন্দ্র করে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর