বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শহিদদের স্মরণে এ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০টি করে মোট ৩০০০টি গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জেলার নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সংরক্ষণ ও শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জাগ্রত করার প্রয়াস চালানো হচ্ছে।

জেলা প্রশাসক চারা বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব, পরিবেশবান্ধব জীবনচর্চা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর