রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

গণপরিবহন যাতায়াতে টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে হবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪০৯ সময় দেখুন
গণপরিবহন যাতায়াতে টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে হবে


ইউনাইটেড নিউজ ডেস্ক:: চলমান কঠোর লকডাউনের মেয়াদ আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করেছে সরকার। পরদিন ১১ আগস্ট থেকে গণপরিবহণ চলবে। তবে পরিবহণের চালক ও তার সহকারী এবং ১৮ বছরের বেশি বয়সের যাত্রীদের করোনার টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে রাখতে হবে।

এছাড়া গণপরিবহন চলাচলের ক্ষেত্রে রোটেশন পদ্ধতি অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।মঙ্গলবার সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১১ আগস্ট থেকে গণপরিবহন চলবে। তবে এগুলো চলবে রোটেশন পদ্ধতিতে। একটি রুটে একাধিক কোম্পানির যানবাহন চলাচল করে থাকে। মালিকরা একেকদিন একেকটি কোম্পানির বাস চালাবেন। তবে প্রতিটি যানবাহনের চালক ও তার সহকারী এবং ১৮ বছরের উপরের যাত্রীদের সবার করোনার টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে হবে।

তিনি বলেন, ধরুন গাজীপুর থেকে ১০০ গাড়ি প্রতিদিন ঢাকায় আসে। এখান থেকে প্রতিদিন ১০০টি না এসে ৩০টি বা ৫০টি চলাচল করবে। যেগুলো আজকে চলবে সেগুলো আগামীকাল চলবে না। অন্যগুলো চলবে। স্থানীয় প্রশাসন পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করে নেবে।

লঞ্চ, স্টিমার ও রেলও একইভাবে রোটেশন পদ্ধতিতে চলবে বলে জানান মন্ত্রী।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর