মেহেরপুর প্রতিনিধিঃ সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে মেহেরপুরের গাংনী উপজেলায় একযোগে ৯টা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর নেতৃত্বে পুলিশ বাহিনী এবং আনসার ব্যাটেলিয়নের সহযোগিতায় ধানখোলা, রায়পুর এবং ষোলটাকা ইউনিয়নের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়
এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি মামলায় ৫ জনকে মোট ২,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়, এদিকে,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর সহযোগিতায় গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ১টি মামলায় ১ জনকে ৫০০ টাকা, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিথিলা দাস এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত এর নেতৃত্বে পুলিশ বাহিনী এবং বিজিবি’র সহযোগিতায় বামন্দী, মটমুড়া, কাজিপুর, কাথুলী, তেঁতুলবাড়ীয়া এবং সাহারবাটি ইউনিয়নের সমগ্র এলাকায় ৪টি মামলায় ৪ জনকে ৫,৭০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও মোবাইল কোর্টের পাশাপাশি কিছু অসহায় দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সবাই সরকারি নির্দেশনা মেনে চলুন এবং জরুরী প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে ঘরের বাইরে বের হোন ।জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম।