বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যা, ভারতে মন্ত্রীর ছেলে গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২২৭ সময় দেখুন
গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যা, ভারতে মন্ত্রীর ছেলে গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের এক মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির উত্তর কৃষকদের বিক্ষোভ চলাকালে ৯ জনকে হত্যা করার অভিযোগে ঘটনার প্রায় এক সপ্তাহ পর তাকে গ্রেফতার করা হলো। নিহতদের মধ্যে চারজন কৃষক ছিলেন। খবর আলজাজিরা।

পুলিশ অফিসার উপেন্দ্র আগরওয়াল জানান, উত্তরপ্রদেশ রাজ্যের লখিমপুরের খেরিতে দিনভর জিজ্ঞাসাবাদের পর গতকাল শনিবার (৯ অক্টোবর) আশীষ মিশ্রাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আশীষ ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রার ছেলে।

কৃষক নেতারা অভিযোগ করেছেন, গত রোববার লখিমপুরের খেরিতে মন্ত্রীর মালিকানাধীন একটি গাড়ি বিক্ষোভকারী কৃষকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন কৃষক নিহত হয়। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ওই গাড়িতে ছিলেন। আর বাকিরা ঘটনা পরবর্তী সংঘর্ষে নিহত হয়।

তবে ওই সময় গাড়িতে ছেলে আশীষ ছিল না বলে দাবি করেন প্রতিমন্ত্রী অজয় মিশ্রা। তিনি বলেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। কৃষকরা পাথর নিক্ষেপ, লাঠি ও তলোয়ার দিয়ে আক্রমণ করার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিক্ষোভকারী কৃষকদের ওপর উঠে যায়।

এ ঘটনা পর ওই গাড়ি চালকসহ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তিনজন সদস্য এই ঘটনার পর বিক্ষোভকারীদের হাতে নিহত হন।

পুলিশের কর্মকর্তা আগরওয়াল বলেন, ঘটনার সময় ওই গাড়িতে না থাকার কোনো প্রমাণ দিতে পারেননি আশীষ মিশ্রা, যে গাড়িটি চাপা দিয়ে চারজন কৃষককে হত্যা করেছিল। যার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

ভারতের শীর্ষ আদালত আশীষ মিশ্রকে গ্রেফতার না করার জন্য রাজ্য সরকারের সমালোচনা করার একদিন পর এই গ্রেফতারের ঘটনা ঘটলো।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর