বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

গোবিপ্রবিতে উপাচার্যের আয়োজনে কোরবানি ও মধ্যাহ্নভোজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৫৯ সময় দেখুন


গোপালগঞ্জ: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ক্যাম্পাসে কোরবানির আয়োজন করেছেন। পবিত্র ঈদুল আজহার দিনে ক্যাম্পাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গরু ও ছাগল কোরবানি দেন তিনি।

পবিত্র ঈদুল আজহায় নাড়ির টানে দলে দলে অধিকাংশ শিক্ষার্থীরা বাড়ি ফিরে গেলেও জীবনের নানা সমীকরণে, স্বপ্ন পূরণের তাগিদে অনেকেই থেকে গেছেন চিরচেনা ক্যাম্পাসে। পাশাপাশি অনেক শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঈদ উদযাপন করেছেন। ফলে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ক্যাম্পাসেই ঈদ উদযাপন ও কোরবানির আয়োজন করেছেন স্বয়ং উপাচার্য।

গোবিপ্রবির ইতিহাসে এই প্রথম কোনো উপাচার্য ক্যাম্পাসে অবস্থান করে কোরবানি ও মধ্যহ্নভোজের আয়োজন করলেন। শিক্ষার্থীরা যাকে দেখছেন পরিবর্তনের বার্তা হিসেবে।

শিক্ষার্থীরা বলেন, ‘একজন অভিভাবক হিসেবে ভিসি স্যার আমাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন, কোরবানি ও মধ্যহ্নভোজের আয়োজন করেছেন যা প্রশংসার দাবিদার। স্যারের আন্তরিকতা মুগ্ধ করেছে।’

এর আগে, শনিবার (৭ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন উপাচার্য হোসেন উদ্দিন শেখর।। নামাজ শেষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং উপাচার্যের বাসভবনে সেমাই ও কাবাবের আয়োজন করা হয়।

জানতে চাইলে অধ্যাপক শেখর বলেন, ‘নানাবিধ কারণে বেশকিছু শিক্ষার্থী ঈদের ছুটিতেও ক্যাম্পাসে অবস্থান করছে। পরিবার পরিজন ছাড়া ঈদ উদযাপন যেন ফ্যাকাসে না হয় তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এ আয়োজন করা হয়েছে। এমন আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে বলে আমি মনে করি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর