বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

গৌতম বুদ্ধ সম্প্রীতি ও শান্তি স্থাপনের অনন্য দৃষ্টান্ত : বাংলাদেশ ন্যাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৪৬ সময় দেখুন
গৌতম বুদ্ধ সম্প্রীতি ও শান্তি স্থাপনের অনন্য দৃষ্টান্ত : বাংলাদেশ ন্যাপ

শুভ বুদ্ধপূর্ণিমা ২০২৪ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ নেতৃদ্বয় মন্তব্য করেছেন যে, গৌতম বুদ্ধ বিশ্ব মানবতা, সম্প্রীতি ও শান্তি স্থাপনের অনন্য দৃষ্টান্ত।

মঙ্গলবার (২১ মে) গণমাধ্যমে প্রেরিতে এক শুভেচ্ছা বাণীতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া অনুসন্ধিৎসু গবেষণার মাধ্যমে বৌদ্ধ ধর্মের প্রাচীন সভ্যতা, কৃষ্টি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে পরিচিতির মাধ্যমে বাংলাদেশকে নতুন উচ্চতায় তুলে ধরতে বিদগ্ধ গবেষক, পন্ডিত ও বৌদ্ধচিন্তাবিদদের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, হিংসার উন্মত্ত পাশবিক শক্তি দমন করার জন্য আজকের পৃথিবীতে গৌতম বুদ্ধের শিক্ষা একান্ত প্রয়োজন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আদর্শসমাজ গঠনই ছিল তার একমাত্র লক্ষ্য।

নেতৃদ্বয় বলেন, ভয়, লোভ-লালসাকে অতিক্রম করে গৌতম বুদ্ধ সারা জীবন মানুষের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। সমগ্র জাতি আশা প্রকাশ করেন, জ্ঞান, মেধা, কর্মদক্ষতা ও কৃতিত্বে এ দেশের বৌদ্ধ সম্প্রদায় গৌতম বুদ্ধের আদর্শে আরো উজ্জীবিত হবে।

তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মজলুম জননেতা মওলানা ভাসানীর দর্শনেই এ দেশের সব বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীগুলোর সম্মিলিত আকাক্সার স্ফুরণ ঘটেছে। তার পরবর্তীতে মশিউর রহমান যাদু মিয়া ও শফিকুল গাণি স্বপন এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই রাজনীতিতে অবস্থান করেছেন। বাংলাদেশ ন্যাপ সেই চেতনা ও আদর্শকে ধারণ ও লালনের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর