বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার : তথ্যমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত আপনার জন্য কোন আইপ্যাডটি সেরা? হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮ সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর ‘Ball was on the ground’: Ex-cricketer baffled as Dhruv Jurel catch sparks controversy | Cricket News Top ENT News Aug 18: Snakes Spotted At SRK’s Mannat, Anirudh Ravichander-Kavya Maran’s Wedding Date | Bollywood News গণঅধিকার-এমপি আমির হামজার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

গ্যাস সংকটে ইউরোপ ফিরছে কয়লায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২২৫ সময় দেখুন
গ্যাস সংকটে ইউরোপ ফিরছে কয়লায়


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে ইউরোপে গ্যাসের সংকট। রাশিয়ার গ্যাস সরবরাহ কমে যাওয়ায় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। চাহিদা মেটাতে বন্ধ হওয়া কয়লা প্রকল্পগুলো ফের চালু করছে কিছু দেশ।

নেদারল্যান্ডসের জলবায়ু ও জ্বালানি মন্ত্রী রব জেত্তেন এক ঘোষণায় জানিয়েছেন, তার দেশ কয়লা বিদ্যুতের উপর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময় তিনি দেশটির ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আগামী শীতের জন্য যত সম্ভব জ্বালানি সংরক্ষণের আবেদন জানান।

এর আগে রোববার জার্মানিঅ একই ধরনের সিদ্ধান্ত নেয়। দেশটির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক এক ঘোষণায় জানান, বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বাড়ানো হয়েছে। তিনি বলেন, জার্মানির অবশ্যই বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের ব্যবহার সীমিত করতে হবে।

এদিকে অস্ট্রিয়ান সরকার জ্বালানি কোম্পানি ভার্বুন্ডের সঙ্গে সম্মত হয়েছে যে, জ্বালানি শক্তির সংকট গভীর হলে কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

তবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ফন ডার লেয়েন দেশগুলোর কয়লায় ফিরে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, আমরা এই সংকটে সামনে এগিয়ে যাব। আমাদের কিছুতেই কয়লা ব্যবহারের মতো পেছনে ফিরে যাওয়া উচিত নয়।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন চালায় রাশিয়া। এর পরপর রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। জবাবে, রাশিয়াও রুবেলে গ্যাসের দাম পরিশোদের দাবি করে। তবে ইউরোপের অধিকাংশ দেশ রুবলে গ্যাস কিনতে অস্বীকৃতি জানায়। ফলে এসব দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom