বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড নিয়ে এলাে এমটিবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড নিয়ে এলাে এমটিবি


গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড নিয়ে এলাে এমটিবিমিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং গ্রামীণফোন লিমিটেড সম্প্রতি একটি হােটেলে জিপি স্টার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত কো-ব্র্যান্ডেড ভিসা সিগনেচার এবং প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড উন্মােচন করেছে। দেশের একটি বেসরকারি ব্যাংক ও বৃহত্তম মােবাইল অপারেটরের যৌথ প্রয়াসে কাডের এই গুরুত্বপূর্ণ সেবার সূচনা হলাে। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য এই আকর্ষণীয় কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উন্মােচন করতে পেরে আমরা আনন্দিত। এই নতুন কার্ডের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের আরাে সমৃদ্ধ ও স্বতন্ত্র অভিজ্ঞতা উপহার দিতে যাচ্ছি।” গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বাংলাদেশের ডিজিটালাইজেশনের সাথে সঙ্গতি রেখে গ্রাহকদের বৈচিত্র্যময় চাহিদা পূরণের প্রয়ােজনীয়তার বিষয়ে গুরুত্ব প্রদান করেন। তিনি বলেন, “এই ধরনের অংশীদারিত্ব গ্রাহকদের অভিজ্ঞতার মান উন্নত করতে এবং তাদের জন্য নতুন সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বিশ্বাস করি যে, এই অংশীদারিত্ব মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং গ্রামীণফোনের গ্রাহকদের উপকৃত করবে। আমরা ভবিষ্যতেও এই ধরনের অংশীদারিত্ব প্রসারিত করতে আগ্রহী।”

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মােহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “বাংলাদেশের জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কো-ক্রিয়েশন হচ্ছে অন্যতম সেরা পন্থা। দীর্ঘ পথচলায় আমরা আমাদের সেবাগুলাের মাধ্যমে গ্রাহকদের বিশ্বাস এবং আস্থা অর্জন করে চলেছি এবং আমাদের উদ্ভাবনী অফার ও সেবার মাধ্যমে গ্রাহকরাও তাদের জীবনে নতুন মাত্রা যােগ করার ক্ষেত্রে আমাদের ওপর আস্থা রাখে। জিপি স্টার বাংলাদেশের সবচেয়ে বড় ও আস্থার প্লাটফর্ম। আমি মনে করি, এমটিবি-জিপি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড এমটিবি ও জিপি’র গ্রাহকদের পছন্দের সেবা হিসেবে জায়গা করে নিবে। গ্রাহকরা তাদের পছন্দের ডিজিটাল পদ্ধতিতে দ্রুত ও বিকশিত জীবনধারার সাথে মানানসই উপায়ে আরাে কাছে সেবাগুলাে পাবে।”

এই কার্ড হােল্ডাররা কার্ডের মাধ্যমে বিশেষ সুবিধা উপভােগ করতে পারবেন, যেমন: প্রথম বছরে কার্ডেও ফি প্রযােজ্য নয়, লাউঞ্জকি’র আওতায় বিশ্বব্যাপী ১১০০ এয়ার লাউঞ্জ বিনামূল্যে ব্যবহার, দেশজুড়ে এমটিবি এয়ার লাউঞ্জ বিনামূল্যে ব্যবহার, মিট ও গ্রিট সেবা, শুভচ্ছােসূচক এমটিবি প্রােটেকশন প্লান, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সেবা সহ আরাে অনেক সেবা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর