বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

গ্রামীণ ওয়ান: স্কিম টু মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৭২ সময় দেখুন
গ্রামীণ ওয়ান: স্কিম টু মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ান: স্কিম টু মিউচুয়াল ফান্ড ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য এই ফান্ডের ইউনিটহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।

আজ রোববার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথা ২০২১-২২ হিসাববছরে রিয়ালাইজড গেইনের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের বছর ইপিইউ ছিল ১ টাকা ২১ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে ক্রয়-মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ৬৭ পয়সা। ওইদিন বাজার-মূল্যে এর এনএভি ২০ টাকা ৫২ পয়সা ছিল।

ফান্ডের লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর