বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

গ্রাহকদের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানে মিলভিকের সঙ্গে সোনালী লাইফের চুক্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ সময় দেখুন


ঢাকা: গ্রাহকদের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানে টেলিমেডিসিন সেবাদানকারী প্রতিষ্ঠান ‘মিলভিক বাংলাদেশ’ এর সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে চতুর্থ প্রজন্মের ‘সোনালী লাইফ ইন্স্যুরেন্স’।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সোনালী লাইফ-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই করা হয়। সমঝোতা স্মারকে সোনালী লাইফের পক্ষে কোম্পানির ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও মিলভিক বাংলাদেশ-এর পক্ষে কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন সই করেন।

সোনালী লাইফ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারকের আওতায় সোনালী লাইফের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা মিলভিক বাংলাদেশ এর টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন এবং মিলভিক বাংলাদেশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স-এর পরিকল্পনাসমূহ মিলভিকের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ও সহজলভ্য উপায়ে কোম্পানির গ্রাহকদের কাছে পৌঁছে দেবে।

অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। টেলিমেডিসিন সেবা যুক্ত হওয়ায় আমাদের গ্রাহকরা স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা একই সঙ্গে সহজেই পাবেন। এটি সোনালী লাইফের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন বলেন, সোনালী লাইফের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে গ্রাহকেরা শুধু মানসম্মত স্বাস্থ্যসেবাই পাবেন না, বরং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আরও দ্রুত ও নির্ভরযোগ্য বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর