সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

চকরিয়ায় চলন্ত নোহা খাদে পড়ে দু’নারীসহ পাঁচ যাত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৫০ সময় দেখুন
চকরিয়ায় চলন্ত নোহা খাদে পড়ে দু’নারীসহ পাঁচ যাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজারঃ

কক্সবাজারের চকরিয়ার ভেন্ডিবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে চলন্ত নোহাগাড়ি খাদে পড়ে দু’নারীসহ পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। এদের একজন ঘটনা স্থলে বাকী চারজন হাসপাতালে নেয়ার পর মারাযান বলে জানিয়েছেন উদ্ধারে তৎপরতা চালানো চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি।

রবিবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহত আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে, হতাহতদের পরিচয় ততক্ষণাত নিশ্চিত করতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে এসআই মোশাররফ জানান, চট্টগ্রামমুখী প্রাইভেট নোহাটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ভেন্ডিবাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আচমকা ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নোহাটি সড়কের পাশে খাদে পড়ে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে গাড়িটি টেনে তোলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ টিমও আসে ঘটনাস্থলে। কিন্তু গাড়ির দরজা জানালা ভেতর থেকে বন্ধ থাকায় আটকা পড়াদের বের করতে বেগ পেতে হয়। অনেক চেষ্টায় তাদের বের করার পর একজনকে স্পটে মৃত পায়। বাকিদের বিপদাপন্ন অবস্থায় হাসপাতালে নেয়ার পর সেখানে চার জনের মৃত্যু হয়। বাকি দুজনও আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর