মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম-১৩ আসনে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ সময় দেখুন
চট্টগ্রাম-১৩ আসনে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, তাঁর বক্তব্যকে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুলভাবে উপস্থাপন করছে, যা অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর। তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গতকাল শুক্রবার রাতে চাতুরী ইউনিয়নে একটি নির্বাচনী অফিস উদ্বোধনকালে বলেছি, আমি যেহেতু এখনো ক্ষমতায় নেই, তাই ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার জন্য অনুরোধ জানিয়েছি। তবে ভোটে নির্বাচিত হলে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করা হবে।

সরওয়ার জামাল নিজাম বলেন, চাতুরী ও আনোয়ারা এলাকা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। এখানকার ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাসের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে ব্যবসা ও জনজীবনে সাময়িক স্বস্তি দিতে আমি ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি থেকে বিরত থাকার অনুরোধ করেছি। কিন্তু কিছু ব্যক্তি বা গোষ্ঠী আমার এই বক্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

নির্বাচিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ ও ব্যবসাবান্ধব আনোয়ারা-চাতুরী গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর