বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

চাপের মুখে কপ-২৬ এ যোগ দিচ্ছেন স্কট মরিসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২৮০ সময় দেখুন
চাপের মুখে কপ-২৬ এ যোগ দিচ্ছেন স্কট মরিসন


আন্তর্জাতিক ডেস্ক

চলতি মাসের শেষে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে (কপ-২৬) যোগ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। কয়েক সপ্তাহ দ্বিধাদ্বন্দ্বে থাকার পর অবশেষে ওই বৈশ্বিক সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে তিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

এর আগের মাসে, কপ-২৬ সম্মেলন বয়কটের ইঙ্গিত দিয়ে বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলনের কর্মীদের সমালোচনার মুখে পড়েন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এ নিয়ে কূটনৈতিক বিরক্তিও প্রকাশ করে যুক্তরাজ্য। স্কট মরিসনের মন্তব্যের কড়া সমালোচনা করেন প্রিন্স চার্লস।

এদিকে, কয়লা এবং গ্যাসের বড় উৎপাদক অস্ট্রেলিয়া। জলবায়ু ইস্যুতে জোরালো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে চাপে রয়েছে দেশটি।

অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) হিসাব অনুযায়ী অস্ট্রেলিয়ার জলবায়ু নীতি এবং কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে বিশ্বে সবচেয়ে পিছিয়ে রয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সাংবাদিকদের বলেন, গ্লাসগো সম্মেলনের মতো একটি গুরুত্বপূর্ণ আয়োজনে তিনি অবশ্যই উপস্থিত থাকেন।

প্রসঙ্গত, স্কটল্যান্ডের গ্লাসগোতে ৩১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ২৬ সম্মেলন। ২০১৫ সালের প্যারিস সম্মেলনের পর এটাই হতে যাচ্ছে সবচেয়ে বড় জলবায়ু সম্মেলন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর