বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দেলনের গণসমাবেশে আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩১ সময় দেখুন
চুয়াডাঙ্গায় ইসলামী আন্দেলনের গণসমাবেশে আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

# পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ নিজ দল বা ব্যক্তি স্বার্থে সংবিধান পরিবর্তন করতে পারবে না
# পিআর বোঝেন না তো রাজনীতি করতে আসছেন কেন? এতে অনেকের ঘুম হারাম হয়ে গেছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে যে কেউ নিজ কিংবা দলের স্বার্থে সংবিধান রচনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দেলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সোমবার (২৮ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত ইসলামী আন্দেলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ইসলামী আন্দেলনের আমীর বলেন, দেশকে অগ্রাধিকার না দিয়ে নিজ স্বার্থ বা দলের স্বার্থে ছেড়া পুস্তকের তৈরি হয়েছিল বাংলাদেশের সংবিধান। যার যখন মন চেয়েছে তখনই সেভাবে সংবিধান পরিবর্তন হয়েছে। কারণ একটি নিয়ম রয়েছে যে ৩৫-৪০ শতাংস আসন পেলেই তারা সংবিধান পরিবর্তন করতে পারে। অথচ ৬০ শতাংশ মানুষকে গুরুত্ব দেয়া হয়না। তাই সময় এসেছে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন আনা। পিআর পদ্ধতিতে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে। আবার কেউ ইচ্ছা করলেই ফ্যাসিস্ট চরিত্রে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যেতে পারবে না। এজন্য যারা দেশের স্বার্থকে ভূলণ্ঠিত করে দল ও নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে তারাই এই পদ্ধতি বুঝে না। তারাই প্রশ্ন তোলে পিআর পদ্ধতি খাই না মাথায় দেয়?

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রশ্ন তুলে আরও বলেন, আপনারা যারা পিআর পদ্ধতি বোঝেন না, তারা রাজনীতি করতে আসছেন কেন? আপানাদের রাজনীতি করার অধিকারই তো থাকতে পারে না। বিশে^র প্রায় ৯১ টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আসলে তারা বুঝেও না বোঝার কথা বলে, কারণ এই পদ্ধতিতে নির্বাচন হলে আর দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে দমন করা যাবে না, যেখানে সেখানে রাস্তায় নামলে খুন করা যাবে না।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা যারা দেশ পরিচালনা করেছে তারা পাঁচবার চোরের দেশের তালিকায় নাম তুলেছে। হত্যা করেছে, নির্যাতন করেছে। তাই এখনই চারদিক থেকে আওয়াজ তুলতে হবে, এই দেশে আর চাঁদাবাজি হতে দেয়া যাবে না। এই দেশকে আর বিদেশে পাচার করতে দেয়া যাবে না।

গণসমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আব্দুল আউয়াল, প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা জামায়াতের আমীর অ্যাড. রুহুল আমীন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাসানুজ্জামান সজীব, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, হেফজতে ইসলামীর জেলা সভাপিত আব্দুস সামাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন সোমারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

পরে ওই সমাবেশে চুয়াডাঙ্গা-১ আসনে মুফতি জহুরুল ইসলাম আজিজি ও চুয়াডাঙ্গা-২ আসনে হাসানুজ্জামান সজীবের নাম ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে ঘোষনা করেন দলের সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর