শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দর্শনায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান শাড়ি থ্রিপিচ গেন্জি উদ্ধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৫৪ সময় দেখুন
চুয়াডাঙ্গার দর্শনায় আবাসিক হোটেলে পুলিশের অভিযান শাড়ি থ্রিপিচ গেন্জি উদ্ধা

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় একটি আবাসিক হোটেলে দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে শাড়ি থ্রিপিচ গেন্জি উদ্ধার করেছে আটক হয়েছে -২ জন
পুলিশ জানায় ওই দিন দুপুর ২ টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর এর নির্দেশে ইন্স: তদন্ত জনাব আমানুল্লাহ আমান এর নেতৃত্বে এস আই,আহম্মেদ আলী বিশ্বাস, এস আই সামিম হাসান, এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দর্শনা থানার বাসষ্ট্যান্ড সংলগ্ন হিমেল হোটেলে অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি ৮২ পিস ভারতীয় থ্রিপিস ২৪৪ পিস ও ভারতীয় গেঞ্জি ২৪ পিস সর্বমোট ৩৫০ (তিন শত পঞ্চাশ) পিস শাড়ি, থ্রিপিস ও গেঞ্জি সহ ১.মোঃ আবদুল শুক্কুর(৩৫), পিতা মৃত সাহেব মিয়া,গ্রাম ধর্মপুর, থানা সাতকানিয়া,,জেলা চট্টগ্রাম,২.মোঃ নাঈম ইসলাম (৩৪),পিতাঃ মোঃ আব্দুল লতিফ বেপারী,গ্রাম শাহ বাঙ্গাল,থানা ঝালকাঠি সদর,জেলা ঝালকাঠি কে আটক করেন। মামলা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর