শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

চুয়াডাঙ্গায় তপু হত্যা: প্রধান আসামীসহ দুইজনের আত্মসমর্পন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
চুয়াডাঙ্গায় তপু হত্যা: প্রধান আসামীসহ দুইজনের আত্মসমর্পন – Corporate Sangbad


আইন-আদালত


আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আলোচিত এসএসসি পরীক্ষার্থী মাহাবুবুর রহমান তন্ময় ওরফে তপু হত্যা মামলার প্রধান আসামী শিহাব আলী ও মামলার ২ নং আসামী ইমন হোসেন আদালতে আত্মসমর্পন করেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৫ টার দিকে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে আত্মসমর্পন করে তারা। পরে তাদের যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালতের বিচারক মুসরাত জেরিন। এরআগে তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রোববার দুপুরে চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের মধ্যে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মাসুদুর রহমান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামী করা হয়েছে অজ্ঞাত আরও ২-৩ জনকে। পরে ওই মামলায় এজহার নামীয় সুমন হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ১১ নভেম্বর এজহার নামীয় আরেক আসামী এমদাদুল হক আকাশ আদালতে আত্মসমর্পন করলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত ২৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে মামলার আরেক আসামী রুপম হোসেন আত্মসমর্পন করলে তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর